10239

কুমিল্লা নগরীর ১২নং ওয়ার্ডের সাবেক ৩ বারের কাউন্সিলর হাজী খোকন মিয়া না ফেরার দেশে

মাইনুল হক: কুমিল্লা মহানগরীর ১২নং ওয়ার্ডের সাবেক ৩ বারের কাউন্সিলর হাজী মো: খোকন মিয়া হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজ রবিবার (১২ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটের সময় ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর৷ তিনি শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে ২৩ দিন ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন৷

মরহুমের জানাজার নামাজ বাদ এশা ৯টায় উত্তর চর্থা হাজী বাড়ি সংলগ্ন রেজা শাহ বোগদাদী (র:) মসজিদের ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজে সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে অংশগ্রহণ করার জন্য আহ্বান করা হচ্ছে৷

ads
ad

পাঠকের মতামত