১০ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
প্রেস রিলিজ: কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অভিযানে আজ রবিবার (১২ জুলাই) কুমিল্লা জেলার কোতয়ালী উপজেলাধীন দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০৮৪/৪-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “খালপাড় শাহাপুর” নামক স্থান হতে ৬০ টি ইয়াবা ট্যাবলেট (১৮,০০০/-) সহ ০১ জন মাদক চোরাকারবারী শামীম (২৬), পিতা-মোঃ হাবিল মিয়া, গ্রাম-শাহাপুর, পোষ্ট-বিবির বাজার, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লাকে আটক করে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ২৩০ বোতল ফেন্সিডিল (৯২,০০০/-) মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১,১০,০০০/- (এক লক্ষ দশ হাজার) টাকা।
আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
ads









