65989

কুমিল্লা জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: কুমিল্লায় নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদেশগামী কর্মীদের সচেতনতা বৃদ্ধি, দালালচক্রের প্রতারণা প্রতিরোধ এবং প্রবাসফেরত কর্মীদের পুনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন এবং সরকারি বিভিন্ন সেবার কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন।

ads

সভায় জেলা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের কর্মকর্তা আতিকুর ইসলাম সহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

ads

সভা শেষে অভিবাসন-সংক্রান্ত জনসচেতনতা বৃদ্ধিতে কুমিল্লায় ডিএমসিসি এর বিভিন্ন কার্যক্রম আরও সক্রিয়ভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ইউরোপীয়ান ইউনিয়ানের অর্থায়নে, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) এর তত্বাবধানে, প্রত্যাশা-২ প্রকল্পের কুমিল্লা জেলা বাস্তবায়নকারী সংস্থা হিসাবে রামরু কাজ শুরু করেছে বলে জানানো হয়।

ad

পাঠকের মতামত