66075

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ এর কমিটি গঠন

নিউজ ডেস্ক: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় শহীদ জিয়া স্মৃতি সংসদের ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় লালমাই উপজেলার বড় ধর্মপুরে অনুষ্ঠিত সভায় সকলের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন মো: আসলাম মিয়া মাস্টার, সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যাপক মোখলেছুর রহমান ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো: নুরুজ্জামান।

ads

এছাড়া সহ-সভাপতি হয়েছেন মো: আব্দুল মালেক, মো: সিরাজুল ইসলাম, ডা: ফজলের রহমান, মো: সিরাজুল ইসলাম, মো: আব্দুল মমিন মাস্টার, মো: হারুন মৈশান ও মো: এরশাদ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ কুমিল্লা জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি এডভোকেট হামিদুল হক ভূইয়া।

ads

প্রধান বক্তা ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি সাংবাদিক মোঃ সেলিম লালু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহীদ জিয়া স্মৃতি সংসদ কুমিল্লা মহানগর কমিটির সভাপতি ও জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আমির হোসেন আমির, কুমিল্লা মহানগরের সাধারণ সম্পাদক আলহাজ্ব এম. এ. জলিল, কুমিল্লা জেলা কমিটির সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক ও আদর্শ সদরের সভাপতি এ.কে.এম জানে আলম হারুন, আদর্শ সদরের সিনিয়র সহ-সভাপতি ও জেলা কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো: আনিছুজ্জামান ভূইয়া ও আদর্শ সদরের সাধারণ সম্পাদক মো: আবদুল মজিদ খান।

সভাপতিত্ব করেন শহীদ জিয়া স্মৃতি সংসদ, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মে: আসলাম মিয়া মাষ্টার।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন শহীদ জিয়া স্মৃতি সংসদ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার অধ্যাপক মোখলেছুর রহমান ও নুরুজ্জামান।

ad

পাঠকের মতামত