66065

মক্কা-মদিনায় আজ জুমার নামাজ পড়াবেন শায়খ হুমাইদ ও হুজায়ফি

নিউজ ডেস্ক: আজ সৌদি আরবে ২৩ অক্টোবর ২০২৫ খৃষ্টাব্দ মোতাবেক ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। ১৪৪৮ হিজরির জমাদিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা আজ। মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত দুই আলেম ও কারী।

মসজিদে হারাম

ads

আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন শায়খ সালেহ ইবনে আব্দুল্লাহ আল হুমাইদ।

তার জন্ম ১৯৫০ সালে সৌদি আরবের বুরাইদা শহরে।১৯৭৫ সালে শায়খ সালেহ মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। একই ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন যথাক্রমে ১৯৭৬ ও ১৯৮২ সালে।
১৯৮৩ সালে ৩৩ বছর বয়সে তিনি মসজিদে হারামের ইমাম নিযুক্ত হন।তিনি সৌদি আরবের শুরা কাউন্সিল ও হাই জুডিশিয়ারি কমিশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটির প্রফেসর, সিনিয়র ওলামা কাউন্সিলের সদস্য এবং সৌদি আরবের রয়্যাল কোর্টের উপদেষ্টা।

ads

মসজিদে নববী

মসজিদে নববীতে জুমার নামাজ পড়াবেন প্রবীণ আলেম ও কারি শায়খ আলী ইবনে আবদুর রহমান আল-হুজায়ফি। তিনি প্রসিদ্ধ ও প্রবীণ আলেম ও কারি। কোরআন তেলাওয়াতের জন্য তিনি বিশ্বব্যাপী প্রসিদ্ধ।

১৯৪৭ সালের ২২ মে তিনি সৌদি আরবে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম পিতার নাম মোহাম্মদ আব্দুল হুজায়ফি। ১৯৭২ সালে তিনি ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে আইনবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭৫ সালে আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রিও অর্জন করেন।
১৯৭৮ সালে শায়খ হুজায়ফি মসজিদে কুবার ইমাম ও খতিব ছিলেন। ১৯৭৯ সালে তিনি মসজিদে নববির ইমামের দায়িত্ব লাভ করেন। বর্তমানে তিনি মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্র: ইনসাইড দ্য হারামাইন

ad

পাঠকের মতামত