বরুড়ার আদ্রা ইউপি চেয়ারম্যান ফজলুল হক আর নেই
বরুড়া প্রতিনিধি: আজ রবিবার (১২ জুলাই) আনুমানিক দুপুর ৩টা ২০ মিনিটের সময় আদ্রা ইউনিয়নের একাধিক বার নির্বাচিত চেয়ারম্যান মোঃ ফজলুল হক মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)৷ তিনি হার্ট অ্যাটাক হয়ে কুমিল্লা টাওয়ার হসপিটালে আইসিওতে ভর্তি ছিলেন।
আগামীকাল সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
ads
তার মৃত্যুতে বরুড়া প্রেসক্লাব গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন৷
ads









