5838

ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন ভূমি অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর পিএএ। গত সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ভূমি অফিসটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুর, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম, শিক্ষা অফিসার মো. সেলিম মুন্সি, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফারুক আহাম্মেদ, ইউআরসি ইন্সিট্রাক্টর হাজেরা বেগম, সহকারী শিক্ষা অফিসার রুনাক জাহান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ফারুক আহাম্মেদ। পরিচালনা করেন ইউনিয়ন সহকারী ভূমি অফিসার মো. হারুন অর রশিদ। উপস্থিত ছিলেন ইউনিয়ন উপ সহকারী ভূমি অফিসার মো. মোরশেদ আলম, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, অর্থ সম্পাদক অপু খান চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

ads
ad

পাঠকের মতামত