ঢাকাস্থ মুরাদনগর যুব ও ছাত্র কল্যান সংঘের সভা
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় বসবাসরত কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাসিন্দাদের সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্বার্থ সংরক্ষণ ও উন্নয়ন, আত্ম মানবতার সেবা ও ভাতৃত্ববোধের মহান ব্রত নিয়ে সদ্য যাত্রা শুরু করা মুরাদনগর উপজেলা যুব ও ছাত্র কল্যান সংঘ-ঢাকা সংগঠনের কার্যকরী সভায় বিশিষ্ঠজনদের মিলন মেলায় রুপ নেয়। সভায় বক্তারা সুদৃঢ সামাজিক বন্ধনের মাধ্যেমে মুরাদনগরবাসীর কল্যানে ঐক্যবন্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
গতকাল ১০ ফেব্রুয়ারী সোমবার বিকালে রাজধানীর ঢাকার ফার্মগেট অলিভ চাইনিজ রেস্টেুরেন্টে মুরাদনগর উপজেলা যুব ও ছাত্র কল্যান সংঘ-ঢাকা এর কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব কামরুল হাসান কেনাল। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক মোকছেদুর রহমান আবির।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা এর সভাপতি এম এ জাহের মুন্সী, দক্ষিন মুরাদনগর কল্যান সমিতি-ঢাকা এর সভাপতি ইঞ্জিনিয়ার মো: এনামুল হক খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যারাবিক বিভাগের অধ্যাপক ড. মো: শহিদুল ইসলাম, কুমিল্লা যুব সমিতি-ঢাকা এর সভাপতি জনাব ইঞ্জিনিয়ার আব্দুস ছাত্তার রেজা, মোনেম লিমিটেড এর মহা-ব্যবস্থাপক জনাব আবু বকর সিদ্দিক আরো বক্তব্য রাখেন- সংগঠনের নিবার্হী সভাপতি ও বাবুটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাকির হোসেন মুন্সী, সিনিয়র সহ সভাপতি জনাব মনিরুল ইসলাম, সহ-সভাপতি আবদুল মোমেন, আফরোজা পারভীন নাজমা, হাজী মনিরুল হক, মো: হেলাল উদ্দিন, জহিরুল ইসলাম, আবুল বাশার খন্দকার, যুগ্ন সাধারণ সম্পাদক বাছির আহম্মেদ জয়, এস,এম, মহিউদ্দিন সেলিম, সৈয়দ মাসুদুর রহমান, শাহিনউর রহমান, মজিবুল হক মনি, কামাল উদ্দিন জি.এস, সাইফুল ইসলাম বাবুল, মিজানুর রহমান সরকার, হাবিব উল্ল্যা সোহেল, এস.এম বোরহান উদ্দিন, এডভোকেট তৌফিকুল ইসলাম আমীর, মো: নূর উদ্দিন, আসাদুজ্জামান মাসুদ, হাফিজুল হাসান কালন, মো: খলিল উল্যাহ, বাহাউদ্দিন বাহার, ছালাউদ্দিন এমবি, নারগিছ জুই, সাইফুল হুদা সোহাগ, আবুল হোসেন প্রমুখ।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে দ্রুততম সময়ের মধ্যে সংগঠনের নতুন কমিটির অভিষেক ও বনভোজন ২০২০ পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সংবিধান প্রণয়ন ও নিবার্হী কমিটি বর্ধিত করার জন্য সংগঠনের নির্বাহী সভাপতি জনাব জাকির হোসেন মুন্সীকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট এবং বনভোজন ২০২০ বাস্তবায়নের জন্য সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলামকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট ২টি উপ-কমিটির গঠন করা হয়। সংগঠনের সভাপতি জনাব কামরুল হাসান কেনাল তার বক্তব্যে সংগঠনের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আমাদের সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে আমরা ঐক্যবদ্ধ থেকে মুরাদনগর উপজেলার যুব ও ছাত্র কল্যানে কাজ করা।











