দাউদকান্দিতে ৭শত অসহায় পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ
দাউদকান্দি প্রতিনিধি: দাউদকান্দি উপজেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে ৭শত অসহায় ও হত-দরিদ্র পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে৷ রবিবার (২৬ এপ্রিল) দুপুরে দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ১৯ টি গ্রামের ৭০০ অসহায় হত দরিদ্র স্বল্প আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) সুমন।

ads
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা (উঃ) জেলা শ্রমিক লীগ সহ-সভাপতি বিল্লাল মুন্সী এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ads









