পদুয়ার বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করার আহ্বান পুলিশের
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীর সর্ববৃহৎ বাজার, পদুয়ার বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা পরিচালনা করার জন্য কাজ করে যাচ্ছেন কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রশান্ত পাল। তিনি রবিবার (২৬ এপ্রিল) সকালে পদুয়ার বাজার বিশ্বরোড বাজার এলাকায় ঘুরে ঘুরে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা করার জন্য সচেতনতা মূলক বক্তব্য রাখেন।
তিনি বলেন, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না। বাজার করে দ্রুত আপনি আপনার বাসায় চলে যান অযথা বাহিরে ঘোরাফেরা করবেন না।
ads

এ সময় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম পিপিএম উপস্থিত ছিলেন।
ads
উল্লেখ্য, পদুয়ার বাজার কুমিল্লার একটি বৃহত্তর বাজার।









