7017

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া মাহফিল

মাইনুল হক: কুমিল্লার রিপোটার্স ইউনিটির আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে৷ অনুষ্ঠানটি আজ মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল পাঁচটায় কুমিল্লা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়৷

ads

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আলিম কাঞ্চন৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক৷

ads

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান, দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক রফিকুল ইসলাম, কুমিল্লা কোতোয়ালি থানার ওসি (অপারেশন) আরিফুল ইসলাম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ এর সম্পাদক সৈয়দ আহমেদ লাভলু, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপস, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সা. সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, পিবিএ এজেন্সির জেলা প্রতিনিধি মনির হোসেন, দৈনিক নতুন কাগজ’র জেলা প্রতিনিধি ও চেতনা একাত্তর নিউজের সম্পাদক মাইনুল হক, দৈনিক ডাক প্রতিদিন পত্রিকার ফটো সাংবাদিক নুরুল ইসলাম, নতুন সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি হালিম সৈকত, জয়যাত্রা টেলিভিশনের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, দুর্নীতির সন্ধানের প্রতিনিধি প্রতিনিধি রফিকুল ইসলাম, প্রথিকৃত কুমিল্লার নির্বাহী সম্পাদক সুমন কবির, অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিওনের জেলা প্রতিনিধি মাসুদ আলম, সকালের সময়ের আনোয়ার হোসেন, বাংলার আলোড়ন পত্রিকার ফটোসাংবাদিক তুহিন আহাম্মেদ, সিএনএন টিভির স্টাফ রিপোর্টার রবিউল বাসার খান, সিটিভি নিউজ এর সহকারী সম্পাদক ওমর সারিদ বিধান, পথিকৃৎ কুমিল্লা রিপোর্টার গোলাম কিবরিয়াসহ কুমিল্লা জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।

ad

পাঠকের মতামত