6822

কুমিল্লার বুড়িচংয়ে নতুন ওসি (তদন্ত) মাসুদ খাঁন’র যোগদান

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচং থানার নবাগ ওসি তদন্ত হিসেবে যোগদান করলেন মোঃ মাসুদ খাঁন। তিনি গত বুধবার কুমিল্লা কোর্ট থেকে বদলি হয়ে বুড়িচং থানায় যোগদান করেন। এর পূর্বে তিনি ২০০৬-২০০৮ ইং সন পর্যন্ত বুড়িচং থানায় এস আই পদে চাকুরী করেছেন।

২০০৮ সনে মোঃ মাসুদ খাঁন বদলি হয়ে ঢাকা মেট্রপলিটন, পল্লবি থানা, কাপরুল থানায় চাকুরী করেছেন।

ads

২০১৬ সালে তিনি ইন্সপেক্টর তদন্ত হিসেবে পদোন্নতি পেয়ে নেত্রকোনা থানায় যোগদান করেন।

সর্বশেষ তিনি ২০১৭ ইং সনে কুমিল্লা কোর্টে ইন্সপেক্টর তদন্ত হিসেবে দায়িত্ব পালন করেন। গত ১১মার্চ বুধবার বুড়িচং থানায় ওসি তদন্ত হিসেবে দায়িত্ব বুঝে নেন। পূর্বে ওসি তদন্ত মোঃ সাফায়েত হোসেন বদলি হয়ে একই জেলার ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি হিসেবে যোগদান করেন।

ads

ইন্সপেক্টর তদন্ত মোঃ মাসুদ খাঁন বলেন যে মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতিসহ সকল অপরাধ দমনে হবে আমার কাজ। আমি থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম এর সঙ্গে সমন্বয় রেখে আইন শৃঙ্খলা উন্নয়নে কাজ করব। মানুষের যান মাল রক্ষায় কাজ করতে পারি তার জন্য রাজনৈতিক দলের নেতাকর্মী সহ এলাকার সর্বস্তরের লোকজনের সহযোগিতা কামনা করছি।

পুলিশি সেবা যাতে জনগণ দিতে পারি এ সহযোগিতা চাই।

ad

পাঠকের মতামত