আরফানুল হক রিফাত ৩য় বারের মতো কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি
মাইনুল হক : কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের ৩য় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত৷
বিধি মোতাবেক তফসিল অনুযায়ী অন্য কোন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ না করায় আরফানুল হক রিফাত কে সভাপতি হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়।
আরফানুল হক রিফাত ২০২০-২০২৪ সাল পর্যন্ত দায়িত্ব পালনের জন্য নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি চার বছর পর পর জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত সভাপতি আরফানুল হক রিফাত জানান, কুমিল্লাবাসীর সার্বিক সহযোগিতা নিয়ে জেলা ফুটবল এসোসিয়েশনকে আরো গতিশীল করব৷ তিনি কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে টানা ৩য় বারের মত জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় কুমিল্লার সর্বস্তরের জনগণ, আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, খেলোয়াড় ও শুভাকাঙ্খিরা প্রিয় নেতার এমন অর্জনে অভিনন্দন জানিয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিপুলভাবে আনন্দ-উচ্ছাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।










