49762

কুমিল্লায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক: কুমিল্লা সিটি কর্পোরেশনের নেউরা এলাকায় এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। নিহতের নাম শাহ আলম (৩৮)। সে নগরীর চর্থা এলাকার নূরু মিয়ার ছোট ছেলে।

এছাড়া শাহ আলম মহানগর সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিনের ছোট ভাই। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভুইয়া।

ads

জসিম উদ্দিন বলেন, শাহ আলম ১০ থেকে ১২ বছর আগে দক্ষিণ চর্থা থেকে নেউরা এলাকায় নতুন বাড়ি করে সেখানে বসবাস করতেন। তার গাড়ির ব্যবসা ছিল। পরে গ্যারেজ ব্যবসায় আসে। ঢুলিপাড়া ও পকেটগেট এলাকায় তিনি গ্যারেজের ব্যবসা করতেন।

মাঝে মধ্যে রাতে গ্যারেজে থাকতেন তিনি। কাল রাতে গ্যারেজেই ছিল। ভোর রাতের বাড়ি ফেরার সময় তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ads

ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের মাথায়, ঘাড়ে ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কেন এ হত্যাকাণ্ড, তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ad

পাঠকের মতামত