নারী উদ্যোক্তা সংগঠন “অনন্যা” এর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
নিউজ ডেস্ক: কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম এর কনফারেন্স রুমে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন নারী উদ্যোক্তা সংগঠন “অনন্যা”। রবিবার (১৩ জুন) প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক ও অনন্যা সংগঠনের প্রধান উপদেষ্টা তাহসিন বাহার সূচনা।
এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদী, সংগঠনের উপদেষ্টা সাংবাদিক হুমায়ুন কবির জীবন।
ads
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাসরিন সুলতানা রুনা৷
ধন্যবাদ বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শারমিন আহমেদ চৈতি। এসময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ads










