আবুল হাসেম নৌকার মনোনয়ন পাওয়ায় মোকামে আনন্দ মিছিল
এন.সি জুয়েল: কুমিল্লা -৫ (বুড়িচং – ব্রাহ্মণপাড়া) আসনে বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. আবুল হাসেম খানকে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন দেয়ায় কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসারে ঢাকা – চট্টগ্রাম মহাসড়কে মোকাম ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে মোকাম ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মাসুদ রানা ও আদনান হায়দারের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল বের হয়েছে।
রোববার (১৩ জুন) বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসারে এই আনন্দ মিছিল বের হয়।
আনন্দ মিছিলটি নিমসার জুনাব আলী কলেজ মাঠ থেকে শুরু হয়ে ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের নিমসারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার নিমসার কলেজ মাঠে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন ময়নামতি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ অলি উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হল ছাত্র লীগের সহ- সভাপতি বিল্লাল হোসেন, নিমসার জুনাব আলী কলেজ ছাত্রলীগের সভাপতি ইসরাফিল পিয়াস সহ মোকাম ইউনিয়ন যুবলীগ, ছাত্র লীগ, ময়নামতি ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।











