14819

কৃষ্ণপুর যুব সমাজের উদ্যোগে নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট

মোঃ সফিউল আলম: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের কৃষ্ণপুর যুব সমাজের উদ্যোগে নাইট ডাবল এলইডি শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷

শুভপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রধান করেন শুভপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান মজুমদার৷

ads

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রধান করেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন৷

উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তৌফিকুল ইসলাম সবুজ৷

ads

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক সদস্য কন্ট্রাক্টর শাহ জাহান, আল আমিন হজ্জ ট্রাভেল সক্তাঅধিকারী হাফেজ আব্দুর রশিদ, শুভপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবুল বাশার প্রমুখ৷

এ সময় আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন৷

ad

পাঠকের মতামত