চৌদ্দগ্রাম পৌরসভার সম্ভাব্য দুই মেয়র পদপ্রার্থীর গণসংযোগ
মোঃ সফিউল আলম: কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী দলিয় মনোনয়ন প্রত্যাশী চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আক্তার হোসেন পাটোয়ারী ও উপজেলা যুবলীগ সদস্য ইমাম হোসেন পাটোয়ারী এনাম বুধবার পৌরসভার শ্রীপুরে বিকাল থেকে শুরু করে রাত পর্যন্ত গণসংযোগ ও নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন৷
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জুলু, পৌরসভা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক আব্দুল মান্নান লিটন, পৌরসভা সেচ্ছাসেবক লীগের সভাপতি বদিউল আলম, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাজী আল রাফি, পৌরসভা আওয়ামী লীগ সদস্য সিদ্দিকুর রহমান নবী, পৌরসভার যুবলীগ নেতা তুষার পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ’র অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷









