14848

কুমিল্লা সদর দক্ষিণ ইউএনও এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

সদর দক্ষিণ প্রতিনিধি: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে বৃহস্পতিবার দুপুরে মতবিনিময় করেছেন সদর দক্ষিণ উপজেলায় সদ্য যোগদান করা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ।

মতবিনিময়কালে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

ads

এ সময় বক্তব্য রাখেন সদর দক্ষিণ প্রেসক্লাব সভাপতি দৈনিক সমাজ কন্ঠ পত্রিকার সম্পাদক জসিম উদ্দীন চাষী, সদর দক্ষিণ প্রেসক্লাব সাধারণ মাহাবুব কবির, দৈনিক ভোরের কাগজ ও দেশ টিভির প্রতিনিধি এম ফিরোজ মিয়া, কুমিল্লা এসডি নিউজ সম্পাদক হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, মেঘনা টিভির সিও এইচ. এম মহিউদ্দিন, সদর দক্ষিণ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক রকিবুল হাসান রকি, সাংবাদিক শাহ ফয়সাল কারীম, সাংবাদিক আব্বাস আলী, সাংবাদিক মাজহারুল ইসলাম বাপ্পি, সাংবাদিক সম্পাদক মাজহারুল ইসলাম নোমন।

ads
ad

পাঠকের মতামত