রোটারী ক্লাব অব কুমিল্লা ব্রাহ্মণপাড়ার অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান
ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: রোটারী ক্লাব অব কুমিল্লা ব্রাহ্মণপাড়ার ১০তম অভিষেক-২০২০ ও সংবর্ধনা অনুষ্ঠান ১৮ জুলাই শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণপাড়ায় জেলা পরিষদ ডাক বাংলোতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা জেলা পর্যায়ে শ্রেষ্ট কর্মকর্তা হিসেবে জাতীয় শুদ্ধাচার পুরস্কার অর্জন করায় রোটারী ক্লাব অব কুমিল্লা ব্রাহ্মণপাড়ার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও করোনা পরিস্থিতিতে ব্রাহ্মণপাড়ায় বিনামূল্যে করোনাভাইরাসের প্রতিসেদক ও হোমিও চিকিৎসায় বিশেষ অবদান রাখায় উপজেলা হোমিও হলের মালিক ডাক্তার মোহাম্মদ ইউনুস সরকারকেও সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে রোটারীবর্ষ ২০২০-২১ এর সভাপতি রোটাঃ মোঃ মাসুদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডিএলএম গ্রুপের চেয়ারম্যান ও ঢাকাস্থ বুড়িচিং উপজেলা সমিতির সভাপতি এমএ মতিন এমবিএ। পরিচালনা করেন রোটাঃ পিপি কবির আহম্মদ ভূইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ, রোটারী ক্লাব অব চিটাঙ্গাং খোলশি এর পাস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ মতিউর রহমান, রোটারী ক্লাব অব কুমিল্লা ব্রাহ্মণপাড়ার প্রতিষ্ঠাকালীন সভাপতি মোঃ মনিরুল হক, চান্দলা ইউপি চেয়ারম্যান মোস্তবা আলী শাহীন, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিটু, রোটারী ক্লাব অব কুমিল্লা ব্রাহ্মণপাড়ার ২০১৯-২০ এর সভাপতি মোঃ দিদার মোস্তফা, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহাগ, ২০২০-২১ সাধারণ সম্পাদক মোঃ হরুন অর রশিদ ভূইয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের সধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, এড. আতিকুর রহমান, এড. মনিরুল ইসলাম সরকার, উপজেলা ছাত্রলীগের সদস্য সচিব ইমদাদুল হক বাপ্পী।
এসময় রোটাঃ প্রভাষক জামাল হোসেন, সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুস, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক মাসেকুল ইসলাম রোমান সরকার, ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, সোনালী ব্যাংক ব্রাহ্মণপাড়া শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ হুমায়ুন, অগ্রণী ব্যাংক ব্রাহ্মণপাড়া শাখার ব্যবস্থাপক আনিসুর রহমান, শাহজালাল ইসলাম ব্যাংক ব্রাহ্মণপাড়া শাখার ব্যবস্থাপক মোঃ আইয়ুব, রোটাঃ গাজী আব্দুল হান্নান, যুবলীগ নেতা মশিউল আলম সোহাগ, কাজল সরকার, রোটাঃ আশিকুর রহমান, রোটাঃ সাংবাদিক আনোয়ারুল ইসলাম, যুবলীগ নেতা উজ্জল চন্দ্র রায়, এনামুল হক সুমন সহ রোটারী ক্লাব অব কুমিল্লা ব্রাহ্মণপাড়া ও রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা ব্রাহ্মণপাড়ার সেন্টালের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।









