আলোকিত পোম্বাইশ সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
নিউজ ডেস্ক: “শিক্ষা সামগ্রিক বিতরণ ও নিরাপদ ইন্টারনেট ব্যবহার” শীর্ষক বিশেষ সেমিনার পালনের মাধ্যমে কুমিল্লা জেলায় বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নে পোম্বাইশ গ্রামে আলোকিত পোম্বাইশ সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান উদযাপিত হয়। শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উক্ত সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকা কার্যক্রম শুরু হয়।
সংগঠনের সভাপতি মো: সাব্বির হাসান দিদারের সভাপতিত্বে অর্থ সম্পাদক হাসান মাহাদি রিয়াজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এস কিউ গ্রুপ এবং এবিএসি ব্যাংকের চেয়ারম্যান এ.জেড.এম শফিউদ্দিন শামিম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল এড. মো: ফারুক হোসেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরুড়া পৌরসভার সাবেক মেয়র বাহাদুরুজ্জামান বাহাদুর, পোম্বাইশ ঈদগাহ কমিটির সভাপতি জামাল হোসেন, ধেরেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, ভোগ সোর্সিং বাংলাদেশ এর মার্চন্ডাইজ ম্যানেজার জামিল হোসেন।
অনুষ্ঠান অতিথিরা আগত শিক্ষার্থীদের মাঝে নিরাপদ ইন্টারনেট ব্যবহার উপর সচেতনতা মুলক বক্তব্য রাখেন এবং প্রায় ২০০ শিক্ষার্থীদের মাঝে কাগজ কলম ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বিশেষ উপহার তুলে দেন। আলোকিত পোম্বাইশ সামাজিক সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি এ.জেড.এম শফিউদ্দিন শামিমকে বিশেষ সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। পরিশেষে পোম্বাইশ ফোরকানিয়া মাদ্রাসার ভিত্তি প্রস্থর স্থাপনের মাধ্যমে অনুষ্ঠান কার্যক্রম সমাপ্তি ঘটে।











