46064

বরুড়ায় জন্মাষ্টমী উপলক্ষে সম্প্রীতি সম্মেলন

বরুড়া প্রতিনিধিঃ বরুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধায় বরুড়া পৌরসভার নৃসিংহদেব ও জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি গোপাল চন্দ্র সাহা এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী নজরুল (এমপি)।

ads

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবদুর রশিদ, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভা ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল কাসেম, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও পৌরসভা যুবলীগ নেতা মোঃ লিপন খন্দকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, ছাত্রলীগ নেতা গোলাম তালুকদার রাব্বি, ইফতি আবির প্রমুখ।

এসময় প্রধান অতিথি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।

ads
ad

পাঠকের মতামত