45175

৪৮ পুলিশ সদস্যকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দিলো কুমিল্লা জেলা পুলিশ

নিউজ ডেস্ক: কুমিল্লা জেলা পুলিশের ৪৮ জন সদস্যকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দিলো কুমিল্লা জেলা পুলিশ। রবিবার (৬ আগষ্ট) দুপুরে পুলিশ লাইন্সের শহীদ আরআই এ.বি.এম আব্দুল হালিম মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার)।

বিদায়ী ৪৮ জন পুলিশ সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি।

ads

অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে, পুলিশ সুপার বিদায়ী পুলিশ সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্যে
কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অবসর জীবনে সুন্দর ও সুস্থভাবে জীবন-যাপনের পাশাপাশি সমাজে উগ্রবাদ, জঙ্গিবাদ ও গুজব প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দেশ ও মানুষের কল্যাণে সচেষ্ট থাকার অনুরোধ জানান তিনি।

ads

বিদায়ী পুলিশ সদস্যগন তাঁদের বক্তব্যে বর্ণাঢ্য চাকুরি জীবনের স্মৃতিচারণ করেন। একই সাথে চাকুরি জীবনের বিদায় লগ্নে এমন সম্মানজনক বিদায় পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সকল সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী পুলিশ সদস্যগন এবং সহকর্মীরা বিদায়ী সদস্যদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

ad

পাঠকের মতামত