45170

কুমিল্লায় শেখ কামাল এর জন্মবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ

নিউজ ডেস্ক: কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসক বনাম জেলা পুলিশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ এর আয়োজন করা হয়েছে।

শনিবার ৫ আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ বিকেল ৪ ঘটিকায় জেলা পুলিশ লাইন্স মাঠে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪তম জন্মবার্ষিকী” উপলক্ষে প্রীতি ফুটবল খেলায় মুখোমুখি হয় জেলা প্রশাসক একাদশ বনাম পুলিশ সুপার একাদশ।

ads

জেলা পুলিশ আয়োজিত ফুটবল ম্যচে জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান নেতৃত্বে জেলা প্রশাসক একাদশ ও জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার) এর নেতৃত্বে জেলা পুলিশ একাদশ টিম মাঠে নামে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়।

ads

খেলা শেষে অতিথিবৃন্দরা উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরুস্কার বিতরণ করেন। ধারাভাষ্যকার ছিলেন জেলা ট্রাফিক পুলিশের পুলিশ ইন্সপেক্টর আলী আশ্রাফ মোল্লা।

ad

পাঠকের মতামত