44934

আফ্রিকান নেতাদের সঙ্গে পুতিনের দুদিনব্যাপী সম্মেলন শেষ

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমা দখলদারিত্ব রুখে বহুমুখী বিশ্ব প্রতিষ্ঠার যৌথ অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়েছে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে আফ্রিকান নেতাদের দু’দিনের সম্মেলন। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত দু’দিনের এ সম্মেলনে যোগ দেন আফ্রিকা মহাদেশের ৪৯ দেশের প্রতিনিধি। অংশ নেন ১৭ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান।

মহাদেশটিতে নব্য ঔপনেবিশকতাবাদ রুখে বহুমুখী বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠায় সম্মত হন আফ্রিকান নেতারা। সই করেন এ সংক্রান্ত যৌথ একটি চুক্তিপত্রেও। সম্মেলনের শেষ দিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, আফ্রিকার দেশগুলো নিয়ে মস্কোর রয়েছে সুদূরপ্রসারী পরিকল্পনা। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার মহাদেশের ছ’টি দেশে বিনামূল্যে শস্য সরবরাহের ঘোষণা দেয় ক্রেমলিন।

ads

এদিকে, ইউক্রেনে সংঘাত বিষয়ে কিয়েভকেই দোষারোপ করে সমস্যা নিরসনে আফ্রিকান নেতাদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। আশ্বাস দিয়েছেন শান্তি প্রস্তাব পর্যালোচনার।

সম্মেলন শেষ না হতেই পাল্টা-পাল্টি হামলা জোরদার করেছে রাশিয়া ইউক্রেন। রুশ সীমান্তবর্তী শহরগুলোতে ইউক্রেনীয় হামলার প্রতিক্রিয়ায় দিনিপ্রো শহরে ক্ষেপনাস্ত্র হামলা বাড়িয়েছে রাশিয়া।

ads
ad

পাঠকের মতামত