বিকাল ৪টায় ফ্রান্সের মুখোমুখি ব্রাজিল, দেখবেন যে চ্যানেলে
স্পোর্টস ডেস্ক: চলছে নারীদের বিশ্বকাপ জয় পেলেই দ্বিতীয় রাউন্ডে ওঠার হাতছানি ব্রাজিলের সামনে। গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ব্রাজিলের প্রতিপক্ষ ফ্রান্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়। ম্যাচটি বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস ও গাজী টিভিতে।
এদিকে, গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে হারের পর দক্ষিণ আফ্রিকার সাথে ২-২ গোলে ড্র করে বিদায় ঘন্টা শুনতে পাচ্ছে আর্জেন্টিনা।
শনিবারের ম্যাচে নামার আগে দুই দলের অবস্থা বিপরিত মেরুতে। প্রথম ম্যাচে পানামাকে ৪-০ গোলে হারিয়ে উড়ছে ব্রাজিলের মেয়েরা। বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন অ্যারি বোর্জেস। ঠিক বিপরীত অবস্থান ফরাসি মেয়েদের। প্রথম ম্যাচে তারা জ্যামাইকার বিপক্ষে ড্র করে পয়েন্ট খুইয়েছে ফিফা নারী ফুটবল র্যাংকিংয়ের পাঁচ নম্বর দলটি। এই ম্যাচে তাদের জয়ের বিকল্প নেই।
সাম্প্রতিক সাক্ষাতে ব্রাজিলের চাইতে অনেকটাই এগিয়ে আছে ফ্রান্স। ১১ বারের সাক্ষাতে কোনবারই ফরাসী নারীদের হারাতে পারেনি ব্রাজিল। শেষ চার ম্যাচসহ ৬বার জয় পেয়েছে ফ্রান্স। বাকি পাঁচটি ম্যাচ ড্র হয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারতে হারতে ড্র নিয়ে একটি পয়েন্ট আদায় করেছে আর্জেন্টিনা। ম্যাচের ৩০ মোথালোর গোলে লিড নেয় নারী বাফেলো বাফেলোরা। ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন জাতলানা। ম্যাচের ৭৪ মিনিটে ব্রাউনের গোলে ব্যবধান কমায় নারী আলবিসেলেস্তেরা।
এর পাঁচ মিনিট পরই আর্জেন্টিনাকে সমতা এনে দেন নুনেজ। দুই ম্যাচ থেকে একটিমাত্র পয়েন্ট নিয়ে এইচ গ্রুপে সবার নিচে আর্জেন্টিনা।










