44926

কুমিল্লায় নানা আয়োজনে নিউজ টুয়েন্টিফোরের বর্ষপূর্তি উদযাপন

নিউজ ডেস্ক: র‌্যালী, আলোচনা সভা, কেক কাটা ও গাছের চারা বিতরণের মধ্যদিয়ে নিউজ টুয়েন্টিফোর টিভির অষ্টম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে।

শুক্রবার বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে নিউজ টুয়েন্টিফোরের কুমিল্লা প্রতিনিধি হুমায়ূন কবির জীবনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার)।

ads

শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, কুমিল্লা জুয়েলারি মালিক সমিতি ও সুজনের সভাপতি শাহ মোঃ আলমগীর খান, বাংলা একাডেমির উপপরিচালক (প্রশাসন) ড. সাহেদ মন্তাজ, কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী এনামুল হক ফারুক, কুমিল্লা শিল্পকলা একাডেমির কালচারার অফিসার আয়াজ মাবুদ, কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি সাদিক হোসেন মামুন, সিটিভি নিউজ. কমের সম্পাদক ওমর ফারুকী তাপস, কুমিল্লা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহাবুব আলম বাবুসহ আরো অনেকে।

ads

এসময় সংবাদকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন করেন।

ad

পাঠকের মতামত