কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ৪৬ বোতল বিদেশী মদসহ আটক ১
নিউজ ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাড়ইবন এলাকায় (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে ৪৬ বোতল বিদেশী মদসহ একজনকে আটক করেছে র্যাব ১১ এর সদস্যরা।
আটক মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন ঝোলায়, কুড়িয়াপাড়া গ্রামের আমিনুল ইসলাম এর ছেলে মোঃ শহীদুল ইসলাম শহীদ (২২)।
ads
র্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক উপ পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদ’সহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে ¯^ীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
ads











