কুমিল্লার সদর দক্ষিণের তারাপুর থেকে ৬ কেজি গাঁজাসহ আটক ১
নিউজ ডেস্ক: কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন তারাপুর এলাকায় (১৮ ডিসেম্বর) সকালে বিশেষ অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজা’সহ এক মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র্যাব। আটক মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বাইশগাও গ্রামের মৃত হেদায়তুল্লাহ’র ছেলে মোঃ শাহ আলম (৪৫)।
র্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক উপ পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
ads











