39604

কুমিল্লার বিশ্বরোড থেকে ২১ বোতল ইস্কাপসহ আটক ১

নিউজ ডেস্ক: কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডে (১২ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে ২১ বোতল ইস্কাপ’সহ একজন কে আটক করেছে র‍্যাব।

আটক মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার রামরায় গ্রাম এর মৃত আলাউদ্দিন এর ছেলে মোঃ আফসার উদ্দিন ইমন (২৪)।

ads

র‍্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক উপ পরিচালক মেজর সাকিব হোসেন জানান, (১২ ডিসেম্বর) রাতে বিশ্বরোডে অভিযান চালিয়ে ২১ বোতল ইস্কাপ’সহ ১ জন কে আটক করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইস্কাপ’সহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে আটক আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ads
ad

পাঠকের মতামত