39601

বুড়িচংয়ে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে সোমবার সকালে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলী।

মোকাম ইউনিয়ন পরিষদের ৯ ওয়ার্ড়ের ৪ শতাধিক গরীব অসহায় শীতার্ত দুঃস্থদের মাঝে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করা হবে প্রত্যেক ওয়ার্ড়ের মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার গণের মাধ্যমে। এসব শীতবস্ত্র কম্বল বিতরণে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউপি সচিব মোঃ লিয়াকত আলী।

ads

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ অহিদুর রহমান, মোঃ জাকির হোসেন, মোঃ শাহ আলম, মোঃ শাহনআলম ভূইয়া, জসিম উদ্দিন, কাউসার আহাম্মদ, ইউনিয়ন সি আর পির কো-অডিনেটর মোঃ জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা সদস্য শেলী আক্তার, রুমানা ফারহানা আক্তার ও শাহিদা আক্তারসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

ads
ad

পাঠকের মতামত