কুমিল্লার দেবীদ্বার শিশু পরিবারে ইফতার ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার দেবীদ্বার সরকারি শিশু পরিবারে দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে দেবীদ্বার সরকারি শিশু পরিবারে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, সাব রেজিস্ট্রার মোজাম্মেল হক তালুকদার।
ads

দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার সভাপতি মোঃ সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এবিএম আতিকুর রহমান বাশার, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, পৌর যুবলীগের সহ-সভাপতি কাজী তরিকুল ইসলাম সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ইকবাল হোসেন রুবেল।
ads
দোয়া ও মুনাজাত পরচিালনা করনে শশিু পরবিাররে র্ধমীয় শক্ষিক মাওলানা মোঃ সাই্ফুল ইসলাম।











