32956

কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মঞ্জুরুল আহসান মুন্সীর নির্দেশনায় কুমিল্লার দেবীদ্বারে তিন শতাধিক পথচারীর মাঝে ইফতার বিতরন করা হয়।

বুধবার বিকেলে পৌর নিউমার্কেট চত্ত্বরে রিক্সা, সিএনজি চালক ও সাধারন পথচারীদের মাঝে ওই ইফতার বিতরন করেন কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ও সাবেক উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম।

ads

ইফতার বিতরনের সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির চৌধুরী-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার শফিউল আলম, উত্তর ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম, উত্তর জেলা মহিলা দলের সহ-সভাপতি মাহমুদা খানম, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর বিএনপির জসিম উদ্দিনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মী।

ads
ad

পাঠকের মতামত