32473

বরুড়া পৌরসভা আ.লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

বরুড়া প্রতিনিধি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে কুমিল্লার বরুড়া পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বিকাল ৩ টায় স্থানীয় বরুড়া শহীদ স্মৃতি সরকারী কলেজ মাঠে বরুড়া পৌরসভা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের কাউন্সিল অধিবেশন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

বরুড়া পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর রশিদের সভাপতিত্বে এবং বরুড়া পৌরসভার মেয়র বকতার হোসেন বখতিয়ারের সঞ্চালনায় উক্ত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এমপি।

ads

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ-এর সহ-সভাপতি নাছিমুল আলম চৌধুরী (নজরুল) এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ-এর সহ-সভাপতি জসিম উদ্দিন আহমেদ চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ-এর সহ-সভাপতি ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ-এর যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ-এর সাংগঠনিক সম্পাদক পার্থ সারথী দত্ত প্রমুখ।

ads

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন লিংকনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক, এমপি বলেন- ‘বরুড়া উপজেলা আওয়ামী লীগ অতীতের যেকোন সময়ের চেয়ে অনেক শক্তিশালী। আমি আজকের আয়োজনে মুগ্ধ হয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শাক্তশালী করার কোন বিকল্প নেই।’

প্রধান বক্তার বক্তব্যে নাছিমুল আলম চৌধুরী (নজরুল), এমপি বলেন- ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা-দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ বরুড়া আওয়ামী লীগ গঠন করতে হবে। বরুড়ার সন্তান হিসেবে বরুড়ার সার্বিক উন্নয়নে আমাকে সকল কাজে সকল সময় সাথে পাবেন।

সভাপতির বক্তব্যে আব্দুর রশিদ উপস্থিত আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের সকল স্তরের নেতা কর্মী, গণমাধ্যম কর্মী এবং আমন্ত্রিত অতিথিদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন- ‘পৌরসভার আজকের কাউন্সিল অধিবেশন সফল করার মধ্য দিয়ে আমরা আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার পথে একধাপ এগিয়ে গেলাম।

পরে বরুড়া পৌরসভার আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী বিভিন্ন সংগঠন সমূহের কমিটি প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কাউন্সিল অধিবেশন শেষ হয়।

কাউন্সিলে আরো বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুদ্দিন পাপ্পু, সাধারণ সম্পাদক মহসিনুর রহমান, জেলা যুবলীগ নেতা কামরুল ইসলাম শাহিন, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, আলীগ নেতা আমিনুল ইসলাম, আলী নেয়াজ, যুবলীগ নেতা সোহেল সামাদ, নাছির উদ্দীন মিহির, শ্রমিক লীগের সভাপতি মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের নেতা শাহজাহান, কাউন্সিলর শাহিবুর হোসেন, বিল্লাহ হোসেন, ছাত্রলীগ নেতা লিপন খন্দকার প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন আলমগীর হোসেন আলম, কাউন্সিলে আবদুর রশিদ কে সভাপতি ও পৌর মেয়র বকতার হোসেন কে সাধারণ সম্পাদক করে পৌর আওয়ামী লীগের কমিটির নাম ঘোষণা করা হয়।

পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শাহজান ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মামুন এর নাম ঘোষণা করা হয়।

ছাত্রলীগের সভাপতি বায়েজিদ বোস্তামী ও সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন এর নাম ঘোষণা করা হয়।

পৌর শ্রমিক লীগের সভাপতি আবদুল জলিল ও সাধারণ সম্পাদক বশির আহমদ এবং মহিলা লীগের সভাপতি ফিরোজা বেগম ও সাধারণ সম্পাদক মিনোয়ারার নাম ঘোষণা করা হয়।

ad

পাঠকের মতামত