32468

বরুড়ায় রেমিট্যান্স যোদ্ধা সংস্থার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বরুড়া প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়ায় রেমিট্যান্স যোদ্ধা সংস্থার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩১ মার্চ সকাল ১০টায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার আহবায়ক নূর উদ্দীন খন্দকার স্বপন এর সভাপতিত্বে ও সংস্থার সদস্য সচিব সাংবাদিক মোঃ ইকরামুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মীর রাশেদুজ্জামান রাশেদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান সোহেল, বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি প্রভাষক মাসুদ মজুমদার, বর্তমান সভাপতি দৈনিক সংবাদ এর প্রতিনিধি সলিল রঞ্জন বিশ্বাস, বরুড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হাসেম, সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইলিয়াস আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নির্ঝর ভৌমিক।

ads

এসময় ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি দৈনিক আমাদের কুমিল্লা প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন, দৈনিক করতোয়া ও সমাজকন্ঠ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন।

এছাড়াও বক্তব্য রাখেন বরুড়া উপজেলা প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি সাংবাদিক রোটাঃ ওমর ফারুক,  ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ও পল্লী চিকিৎসক মোঃ সফিকুল ইসলাম, সৌদি আরব শাখার প্রতিনিধি মাসুদ পারভেজ রুবেল, হাফেজ মোঃ আবু হানিফ মালয়শিয়া শাখার সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, কুয়েত শাখা সাধারণ সম্পাদক গাজী মোস্তফা কামাল, কার্য নির্বাহী সদস্য তৌকির আহমেদ, সাবেক পৌর কাউন্সিলর হাজী দেলোয়ার হোসেন।

ads

এসময় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সংস্থার পক্ষ থেকে করোনা যোদ্ধা সাংবাদিক, বিভিন্ন সংগঠন ও গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ad

পাঠকের মতামত