18430

প্রধানমন্ত্রীর অবিচল নেতৃত্বেই বাংলাদেশের অগ্রগতিঃ সেনা প্রধান

ডেস্ক রিপোর্ট: সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য দেশপ্রেম, যোগ্যতা এবং অবিচল নেতৃত্বের কারণেই বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতির যোগ্য হয়ে উঠেছে।

বুধবার সকালে সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রাক্কালে বাংলাদেশের এই অর্জন আনন্দ ও গৌরবের। এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সেনাবাহিনীর ভূঁয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।

ads

সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ফায়ারিং প্রতিযোগিতায় সেনাবাহিনীর সব ফর্মেশনসহ লজিস্টিক এরিয়া এবং চারটি স্বতন্ত্র ব্রিগেডের ১৫টি দলে ১৩ জন নারী সেনা সদস্যসহ ২০০ জন চৌকস ফায়ারার এতে অংশ নেন।

ads
ad

পাঠকের মতামত