লাকসামের ফুলগাঁও বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন
ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও লাকসাম শাখা প্রধান মোঃ আবুল খায়েরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লাকসাম শাখার প্রিন্সিপাল অফিসার মাওলানা ফজলুল হক।
লাকসাম শাখার বিকল্প ব্যাংকিং বিভাগের ইনচার্জ মোঃ আব্দুল বাতেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন লাকসাম শাখার সিনিয়র অফিসার জালাল আহম্মেদ, চান্দিনা নবাবপুর সরকারি কলেজের প্রভাষক জহিরুল ইসলাম, ফুলগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াছিন মজুমদার, বাঙ্গড্ডা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন, ফুলগাঁও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক হুমায়ুন কবির লিটন, ইসলামী ব্যাংক বাঙ্গড্ডা বাজার শাখার ম্যানেজার মোঃ হাবিবুর রহমান, লাকসাম পূর্ব ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, সদস্য জামাল উদ্দিন, মঞ্জুরুল আলম, আমেনা বেগম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।










