11940

করোনা প্রণোদনাঃ কুমিল্লায় ৩০ জনকে ১৩ লাখ ৯৫ হাজার টাকা ঋণ বিতরণ

সদর প্রতিনিধি: নভেল করোনা ভাইরাসের(কোভিড-১৯) কারণে কুমিল্লা সদর উপজেলায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পেশাজীবী, কৃষক ও প্রান্তিক/ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পূন: অর্থায়ন স্কিম,২০২০’র আওতায় গ্রামীণ উন্নয়ন সংস্থা (জিইউএস)’র মাধ্যমে ৩০জনকে ১৩ লাখ ৯৫ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) বিকেলে বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা’র ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের নীতিমালার আলোকে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, কুমিল্লা শাখার অর্থায়নে, গ্রামীণ উন্নয়ন সংস্থা(জিইউএস)’র আদর্শ সদর শাখা, আড়াইওরা (মধ্যপাড়া), কুমিল্লায় ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা খাতে মোট ৩০ জন উপকারভোগীর মাঝে ১৩ লক্ষ ৯৫ হাজার টাকার এক ঋণ বিতরণ করেন৷

ads

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক ও নিবন্ধীকরণ কর্তৃপক্ষ জেড এম মিজানুর রহমান খান৷

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ছায়েফ উদ্দিন, শহর সমাজসেবা কর্মকর্তা মো: নাছির উদ্দিন এবং কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও অন্লাইন সংবাদ মাধ্যম সিটিভি নিউজ ২৪ ডট কম এর সম্পাদক ওমর ফারুকী তাপস।

ads

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিইউএস’র নির্বাহী পরিচালক এন্ড সিইও সোলতান মোহাম্মদ ইউছুফ।

অতিথিগন প্রনোদনা প্যাকেজের উপর বক্তব্য রাখেন।

এরপর অতিথিগণ ২নং দূর্গাপুর ইউনিয়নের ০৩টি গ্রামের ০৭ জন,৪নং আমড়াতলী ইউনিয়নের ০১টি গ্রামের ০৫ জন ও কুমিল্লা সিটি কর্পোরেশনে ০৫টি মহল্লার ১৮ জন, মোট ৩০জন সুবিধাভোগীর মাঝে ১৩ লক্ষ ৯৫ হাজার টাকা ঋণ বিতরণ করেন। এ’ ঋণের বার্ষিক সার্ভিস চার্জের হার ৯% (সরল) এবং ঋণের মেয়াদ এক বছর। অতিথিগণ ঋণের সুষ্ঠু ব্যবহারে জন্য নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

তাঁরা বলেন, দারিদ্য বিমোচনের জন্য বাংলাদেশ ব্যাংক ছাড়া অন্য কোন প্রতিষ্ঠান এত কম লাভে ঋণ প্রদান করেন না। অতএব, আপনাদের সবাইকে এ ঋণ যথাযথভাবে ব্যবহার করে স্বাবলম্বী হতে হবে।

ad

পাঠকের মতামত