কাশিনগর ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত
চৌদ্দগ্রাম প্রতিনিধি: কাশিনগর ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কাশিনগর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে মিলাদ দোয়া অনুষ্ঠানে কাশিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শহিদুল হক শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সামসুল আলম মজুমদার, কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, কাশিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুল আলম মাসুদ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন কাশিনগর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মোতালেব হোসেন, দোয়া মাহফিল শেষে খাবার বিতরণ করা হয়।
ads
ads










