কুমেক হাসপাতালে ২৪ ঘন্টায় আরও ১০ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ করোনা ইউনিটে করোনা ভাইরাসের লক্ষণ-উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ৬ জন ও আইসোলেশনে ২ জন এবং কোভিড ওয়ার্ডে ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর মধ্যে ৭ জন পুরুষ এবং ৩ জন নারী।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ইশতিয়াক জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালে মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত কুমিল্লার ব্রাহ্মনপাড়ার উপজেলার ২জন, সামছুল আলম (৬০), সামছুজ্জামান (৫৫), চান্দিনার উপজেলার২জন, নুরুল ইসলাম (৭৫), আবদুল মালেক (৬৫), বরুড়ার উপজেলার একজন, ফাতেমা (৬০), লাকসামের উপজেলার একজন, নুরুল আমিন (৬০), কুমিল্লা সিটি কর্পোরেশন একজন রিয়া (৩০), মাহমুদুর রহমান (৬০), দেবীদ্বারের উপজেলায় একজন, নাসরিন (৪০) ও চৌদ্দগ্রামের উপজেলার একজন, সহিদুল (৫০)।
এনিয়ে ৭৩ দিনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে মোট মৃত্যুর সংখ্যা ৩৬১। যার মধ্যে ৩১৩ জনই মারা গেছে করোনার লক্ষণ উপসর্গ নিয়ে ।










