চান্দিনায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন
চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনা উপজেলায় অভিযান পরিচালনা করে প্রায় ২ হাজার ফুট অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়।
সোমবার (১৭ আগষ্ট) সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলার নাওতলা গ্রামে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো:আবু সাঈদ।
ads

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো:আবু সাঈদ জানান, অভিযান পরিচালনাকালে প্রায় ২ হাজার ফুট অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়। ২৫০ ফুট লাইন ছিদ্র করে নিস্ক্রিয় করা হয়। এছাড়া ২০টি চুলা জব্দ করা হয়। আনুমানিক ২.৫ বর্গঃ কিমি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্যাস সংযোগ ব্যবহারকারি গ্রাহককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ads










