11686

মানুষের সেবা দিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে জাগ্রত মানবিকতা

নিজস্ব প্রতিবেদক: দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে জাগ্রত মানবিকতা। এই সংগঠনের কর্ণধার ও নতুন প্রজন্মের আদর্শের প্রতীক, সকল শ্রেণীর মানুষের বন্ধু তাহসিন বাহার সূচনা বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের মাঝেও সব ধরনের সাহায্য সহযোগিতা দিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে তিনি। তার এই ভালো কাজের প্রেরণার এবং উৎসাহ দিচ্ছেন তার পিতা কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এবং তার জীবন সাথী, জাগ্রত মানবিকতার প্রধান পৃষ্ঠপোষক ও ক্রীড়া অঙ্গনের প্রিয় মুখ সাইফুল আলম রনি।

জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা মানুষের পাশে থেকে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। মেধা, সুচিন্তা, আন্তরিকতা ও আত্মবিশ্বাস তাকে করেছে উজ্জীবিত। তাহসিন বাহার সূচনা মানুষের বিপদে আপদে পাশে থাকার কারণে কুমিল্লার সদরের মানুষ দোয়া করেন এবং এমন কর্মকাণ্ড চালিয়ে য়াওয়ার জন্য প্রত্যাশা করেন নগরবাসী।

ads
ad

পাঠকের মতামত