শিবগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৩ হাজার হতদরিদ্রের মাঝে খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভায় সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে৷
রবিবার (১৬ আগস্ট) দুপুরে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিবগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৫ টি স্পটে শিবগঞ্জ পৌর এলাকার জিকে ফাউন্ডেশনের পরিচালক এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ মনিরুল ইসলামের পৃষ্ঠপোষকতায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে এসব খাদ্য বিতরণ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সৈয়দ নজরুল ইসলামসহ পৌর যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। অসহায় ও দুস্থদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণে সার্বিক সহযোগীতায় ছিলেন শিবগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী সৈয়দ মনিরুল ইসলামের হাতে গড়া স্বেচ্ছাসেবী সংগঠন “তারুন্য” এর স্বেচ্ছাসেবী কর্মীরা ।
এসময় পৌরসভার বিভিন্ন স্পটে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণকালে সংক্ষিপ্ত আলোচনা সভাতেও অংশগ্রহন করেন সৈয়দ মনিরুল ইসলাম। তিনি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর শোককে শক্তিতে রূপান্তরিত করে এই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পৌরবাসীর প্রতি আহ্বান জানান৷











