তিতাস’র মাছিমপুরে সিটি এজেন্ট ব্যাংকিং শাখা’র উদ্বোধন
হোমনা প্রতিনিধি: কুমিল্লার তিতাসের মাছিমপুর বাজারে পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা নিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে সিটি এজেন্ট ব্যাংকিং এর আউটলেট মাছিমপুর শাখা’র।
আজ সোমবার (১০ আগস্ট) মাছিমপুর-নাগের সড়কের উত্তর পাশে অবস্থিত ব্যাংকের ভিতরে এক আলোচনা সভার মধ্যদিয়ে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলম সরকার, তিতাস থানার ওসি (তদন্ত) মো. সহিদুল ইসলাম, সিটি এজেন্ট ব্যাংকিং এর ম্যানাজার মো. ইফতেখার আহমেদ, এজেন্ট ব্যাংকিং মনিটর মো. সুজন আলী, আওয়ামীলীগ নেতা মো. সিরাজুল ইসলামসহ অতিথিবৃন্দ।
সিটি এজেন্ট ব্যাংক মাছিমপুর শাখার পরিচালক গাজী মো. শাহ জালালের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার জনগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।











