জাতীয় শোক দিবস উপলক্ষে হোমনায় প্রস্তুতিমূলক সভা
হোমনা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার এমপির রাজনৈতিক কার্যালয়ে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যােগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক সৈয়দ মো. ইসমাইল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান মো.মহসিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো. ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, আওয়ামী লীগের সদস্য ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মাহবুবুর রহমান খন্দকার, উপজেলা কৃষক লীগের সভাপতি হাজী মোকবল হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুস ছালাম ভুইয়া প্রমুখ।
এছাড়াও কুমিল্লা ২- হোমনা তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর নির্দেশনায় স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রলীগের আয়োজনে প্রস্তুতিমূলক সভা করা হয়।
এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.ফয়সাল সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ, সহ-সভাপতি মাহফুজ আহমেদ, পৌর ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মিরাজ, সাধারণ সম্পাদক পারভেজ হোসেন, হোসনা সরকারী ডিগ্রি কলেজ শাখার সভাপতি সাসমুল আলম শুভসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
পরে মাথাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুদর রশিদ সরকারের অকাল মৃত্যুতে শোক প্রস্তাব ও তাহার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।











