লালমাইয়ে বিজিএফ ও বিজিডি কার্ডের চাল বিতরণ পরিদর্শনে ইউএনও
লালমাইয় প্রতিনিধি: মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদ, পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদ ও ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদে বিজিএফ ও বিজিডি কার্ডের চাল বিতরণ মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম।
বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ লোকমান হোসেন, পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজিএম শফিকুর রহমান, ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবদুর রহিম নিজ নিজ এলাকায় বিজিএফ ও বিজিডি কার্ডের চাল বিতরণ করেন।
ads









