11050

চৌদ্দগ্রামে অ‌তিরিক্ত মূল্যে জীবানুনাশক বি‌ক্রি করায় ৪ প্র‌তিষ্ঠ‌ানকে জ‌রিমানা

চৌদ্দগ্রাম প্রতিনিধি: জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের মহাপ‌রিচালক (অ‌তি‌রিক্ত স‌চিব) বাবলু কুমার সাহা’র নি‌র্দেশনায় কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে কুমিল্লার চৌদ্দগ্রাম উপ‌জেলার মিয়ার বাজার ও চান্দশ্রী এলাকায় তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করে।

এ সময় ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের সা‌থে জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে ৪টি প্র‌তিষ্ঠান‌কে অ‌ধিদপ্ত‌রের প্রশাস‌নিক এখ‌তিয়া‌রে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় সতর্ক ক‌রে ৩১ হাজার টাকা জ‌রিমানা করা হয়। অ‌ভিযা‌নে স্যাভল‌ন ও ডেট‌লের গা‌য়ের মূল্য কে‌টে বে‌শি দা‌মে তা বি‌ক্রি করায় মিয়ার বাজার এলাকার নিউ গ্রিন মে‌ডি‌কেল হল‌কে বিশ হাজার, জু‌য়েল স্টোর‌কে তিন হাজার, নারায়ণ স্টোর‌কে চার হাজার ও ননঅনু‌মো‌দিত শিশু খাদ্য বি‌ক্রি করায় ভগবতী ভাণ্ডার‌কে চার হাজার টাকা জ‌রিমানা করা হয়।

ads

এছাড়াও অ‌ভিযা‌নে বা‌ণিজ্য মন্ত্রণালয়ের নি‌র্দেশনায় জাতীয় সম্পদ চামড়া রক্ষায় প্রচারণা চালা‌নো হয় ও লিফ‌লেট বিতরণ করা হয়। এ সময় দোকানী‌দের ন্যায্যমূ‌ল্যে পণ্য বি‌ক্রি কর‌তে, দৃশ্যমান স্থা‌নে মূল্য তা‌লিকা প্রদর্শন কর‌তে ও সামা‌জিক-শারী‌রিক দূরত্ব বজায় রে‌খে বেচাকেনা কর‌তে নি‌র্দেশনা দেওয়া হয়। জেলা পু‌লি‌শের এক‌টি টিম এ কা‌জে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।

ads
ad

পাঠকের মতামত