10978

বুড়িচং-ব্রাহ্মণপাড়ার “বন্ধু সেবা” সংগঠন’র উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি

বুড়িচং প্রতিনিধি: ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ এ শ্লোগানকে সামনে রেখে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধু সেবা’ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০ ঘটিকায় স্বাস্থ্যবিধি মেনে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা আছাদনগর আবদুল মতিন খসরু কলেজে বন্ধু সেবা সংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

ads

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মাসুদ খাঁন, বন্ধু সেবা সংগঠনের উপদেষ্টা ও বুড়িচং উপজেলা আওয়ামীলীগের যুব ক্রীড়া সম্পাদক, মুক্তিযোদ্ধার সন্তান বিশিষ্ট সমাজ সেবক মোঃ বিল্লাল হোসেন ঠিকাদার, বিশিষ্ট সমাজ সেবক মোঃ খালেক মাস্টার, মোঃ কাসেম ভূঁইয়া, মোঃ কাদের ভূঁইয়া, আছাদনগর আব্দুল মতিন খসরু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়নাল আবেদীন।

ads

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং-ব্রাহ্মণপাড়া বন্ধু সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মো: সাইফুল ইসলাম ভূঁইয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন বন্ধু সেবা সংগঠনের সাধারন সম্পাদক ও ডাচ বাংলা ব্যাংকের বুড়িচং শাখার ম্যানেজার ইঞ্জিনিয়ার আবু ইউসুব, সিনিয়র সভাপতি মোঃ আবদুল্লাহ, সহ-সভাপতি গীতিকবি ও সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়, অর্থ সম্পাদক রেজাউল করিম ভুইয়া, সহ সম্পাদক এনামুল হক, সহ-সাধারন সম্পাদক পেয়ার হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রনি মোস্তফা, সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম, সহ সাংস্কৃতিক সম্পাদক জয়দুল আবেদীন, সদস্য রুবেল মিয়া, আল-আমিন মুন্সি, জহির, বিল্লাল, গাজী পলাশ প্রমুখ।

বন্ধু সেবা সংগঠনের সভাপতি জানান, আমাদের সাংগঠন ‘বন্ধু সেবা’ একটি অরাজনৈতিক একটি সংগঠন। এ সংগঠনটি যাত্রাকালীন থেকেই সামাজিক বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত থেকে মানব কল্যাণে কাজ করে যাচ্ছি। এ সময় তিনি এ সংগঠনের সাথে জড়িত হয়ে মানব কল্যাণে কাজ করার জন্য সকলকে আহ্বান করেন।

ad

পাঠকের মতামত