10973

তিতাসে গৃৃৃহহীনদের দুর্যোগ সহনীয় সোলার ঘরের উদ্বোধন

হোমনা প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কুমিল্লার তিতাসে গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের সৌর বিদ্যুৎ বাসগৃহের শুভ উদ্বােধন করা হয়েছে।

আজ সোমবার সকালে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা পরিষদ মিলনায়তনে ১৮ টি পরিবারের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন, কুমিল্লা-২ (হোমনা-তিতাস ) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ ।

ads

এছাড়া জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উদযাপন উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ ও ৯ টি ইউনিয়নের চেয়ারম্যান হতে ৪৫ হাজার মাক্স বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সেলিমা আহমাদ এমপি।

এদিকে তিনি তিতাস উপজেলা সাতানী ইউনিয়নে দিনভর ঈদুল আযহা উপলক্ষে হতদরিদ্র বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৮৫ জন পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, ব্লিচিং পাউডার, মাক্স, সাবান বিতরণ পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

ads

এসময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা আওয়মী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলী, সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ফরহাদ আহমাদ আহমেদ ফকিরসহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ad

পাঠকের মতামত