10359

যমুনা গ্রুপের মালিক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে শোক

কুমিল্লা সদর প্রতিনিধি: যমুনা গ্রুপের কর্নধার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে কুমিল্লায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে কুমিল্লা প্রেসক্লাবে এ শোক সভার আয়োজন করে কুমিল্লাস্থ যুগান্তর পরিবার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলোয়ত করেন সাংবাদি মনির হোসেন।

ads

পরে নুরুল ইসলাম বাবুলের কর্মময় জিবন এবং দেশ ও জাতির কল্যানে তার সকল অবদানের বিষয় গুলো তুলে ধরা হয়। এ সময় দেশের এ কিংবদন্তির রুহের মাগফিতার কামনা করা হয়। দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবুল খায়েরের সভাপতিত্বে শোক সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, কুমিল্লা বারের সাবেক সাধারন সম্পাদক এডভোটেক মাহবুবুর রহমান, কুমিল্লা রিপোর্টারর্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপস, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, লেখক সাহিত্যিক মোতাহার হোসেন, কুমিল্লা মহানগর যুবলীগ নেতা বোরহান মাহমুদ কামরুল।

ads

মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাও: আমিনুল ইসলাম আকবরী৷

অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও সময় টিভির জেলা প্রতিনিধি বাহার রায়হান, নিরাপদ চালক চাই সংগঠনের সমন্বয়ক আজাদ সরকার লিটন, তরিকুল ইসলাম তরুন, সাংবাদিক আনোয়ার হোসেন, মারুফ আহাম্মেদ কল্প, ফটো সাংবাদিক তুহিন আহামেদ, অমিত মজুমদার প্রমুখ।

ad

পাঠকের মতামত